|
বাঘাইছড়িতে ইউপিডিএফের আদাবেলা সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে ইউপিডিএফের আদাবেলা সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত অবরোড কর্মসুচি পালন করবে। অবরোধকে কেন্দ্র করে সকাল থেকেই সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম সেতু এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ইউপিডিএফের সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। ফলে সাজেকের সঙ্গে দীঘিনালার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। কর্মসূচি চলাকালে সড়কে অবস্থান নিয়ে তারা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন। এ সময় ইউপিডিএফের সংগঠক কালো বরন চাকমা বলেন, আমরা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করছি। ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।” ![]() বাঘাইছড়িতে ইউপিডিএফের আদাবেলা সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শনিবার (৯ মে) সাজেকের দুর্গম এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ নিহত হন। এ ঘটনার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। তবে অবরোড চলাকালিন এখনো ও কোথায় কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হলেও অভিযোগটি অস্বীকার করেছে সংগঠনটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
