ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মহেশখালী কুতুবদিয়ায় স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
হাসপাতাল উন্নয়নে সচিবালয়ে এমপি আলমগীর ফরিদের জোর তদবির, দ্রুত বাস্তবায়নের আশ্বাস।
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 May, 2026, 10:57 AM

মহেশখালী কুতুবদিয়ায় স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো

মহেশখালী কুতুবদিয়ায় স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো

মহেশখালী, কুতুবদিয়া দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে মহেশখালী ও কুতুবদিয়ার স্বাস্থ্যসেবা উন্নয়নে বড় ধরনের অগ্রগতির খবর মিলেছে। 

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং কুতুবদিয়া হাসপাতালের পরিত্যক্ত ভবন পুনঃনির্মাণের উদ্যোগে নতুন গতি সঞ্চার হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ দুই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রকল্প দ্রুত বাস্তবায়নে সচিবালয়ে জোর তদবির চালিয়ে যাচ্ছেন কক্সবাজার-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ।

 ইতোমধ্যে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটারও প্রদান করা হয়েছে।

এ প্রেক্ষিতে বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসাইন চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ।

সাক্ষাৎকালে এমপি ফরিদ মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

 জবাবে চীফ ইঞ্জিনিয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত অগ্রগতির আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের মতে, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হলে চিকিৎসাসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

 বর্তমানে সীমিত শয্যা, চিকিৎসক সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইভাবে কুতুবদিয়া হাসপাতালের পরিত্যক্ত ভবন পুনঃনির্মাণ হলে দ্বীপাঞ্চলের হাজারো মানুষ আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।

মহেশখালীর সচেতন মহল ও সাধারণ মানুষ এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

 তারা আশা করছেন, দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং দ্বীপাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতভাবে পাবে।

এদিকে স্বাস্থ্যসেবা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখায় মহেশখালীর সর্বস্তরের জনগণ মাননীয় সংসদ সদস্য আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

স্থানীয়দের ভাষ্য, “জনগণের দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এমপি মহোদয়ের এই আন্তরিক প্রচেষ্টা মহেশখালী–কুতুবদিয়ার মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে।

“স্বাস্থ্যসেবার উন্নয়নেই বদলে যাবে দ্বীপাঞ্চলের জনজীবন
স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, হাসপাতাল উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শুধু চিকিৎসাসেবা নয়, সামগ্রিক জনজীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে।

 জরুরি চিকিৎসা, মাতৃসেবা, শিশুস্বাস্থ্য এবং বিশেষায়িত চিকিৎসা সেবা সহজলভ্য হবে।
 ফলে রোগীদের কক্সবাজার কিংবা চট্টগ্রামে ছুটে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।

জনগণের প্রত্যাশা এখন একটাই দ্রুত কাজ শুরু হোক, বাস্তবে রূপ পাক মহেশখালী ও কুতুবদিয়ার স্বাস্থ্যখাতের এই স্বপ্নের উন্নয়ন পরিকল্পনা।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status