|
বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত?
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়েতে স্বর্ণ কেনা বন্ধের আহ্বান মোদির, কী সংকটে ভারত? রবিবার দেওয়া এক বক্তব্যে মোদি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সের মতো অভ্যাস গড়ে উঠেছিল, এখন আবার সেগুলোকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এতে জ্বালানির ব্যবহার কমানো সম্ভব হবে। বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এতে পেট্রোল, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের ওপর চাপ বাড়ছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মোদি বলেন, করোনার সময় আমরা ওয়ার্ক ফ্রম হোমসহ নানা পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিলাম। এখন জাতীয় স্বার্থে আবার সেই অভ্যাসগুলো চালু করা প্রয়োজন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে। এর জবাবে তেহরান পাল্টা হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর প্রভাব পড়ে হরমুজ প্রণালিতে, যেখানে দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন হয়। এই প্রেক্ষাপটে মোদি বলেন, সারা বিশ্বেই জ্বালানির দাম বেড়েছে। পেট্রোল, ডিজেল আমদানিতে যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তা সাশ্রয় করা সবার দায়িত্ব। একই সঙ্গে তিনি বিয়েতে অন্তত এক বছর স্বর্ণ না কেনার আহ্বান জানান। তার মতে, এতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব হবে। এছাড়া ভোজ্যতেলের ব্যবহার কমানো এবং কৃষকদের রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর কথাও বলেন তিনি। প্রাকৃতিক চাষাবাদের দিকে যাওয়ার ওপর জোর দিয়ে মোদি বলেন, এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি কৃষিজমিও সুরক্ষিত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
