ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার করল নৌ পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 11 May, 2026, 5:36 PM

চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া যুবককে  উদ্ধার করল নৌ পুলিশ

চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁপ দেওয়া যুবককে উদ্ধার করল নৌ পুলিশ

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে লাফ দেওয়া যুবককে জীবিত উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ। সোমবার ১১ মে ভোরে কয়েক ঘণ্টার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে বরশালগামী এম খান-৭ লঞ্চ থেকে সুমন শিকদার (৩০) নামে এক যাত্রী নদীতে লাফ দেন। সে মানসিক সমস্যায় ভুগছিল। পরিবারের সদস্যদের সাথে লঞ্চে রওনা হয়। পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি মেঘনা নদীতে ঝাঁপ দেয়। খবর পেয়ে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক পঙ্কজ কুমার দেবশর্মার নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে রাতভর উদ্ধার অভিযান চালায়। 

টানা খোঁজাখুঁজির একপর্যায়ে ভোরে স্থানীয়দের সহায়তায় হাইমচর এর নীলকমল ইউনিয়নের মাঝির বাজার চর এলাকার নদীর তীর থেকে সুমন শিকদারকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।

দ্রুত মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ায় নৌ পুলিশের প্রশংসা করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status