|
গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২ সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে কারখানার একটি বৈদ্যুতিক পাখা থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ (স্পার্ক) সৃষ্টি হয়। এতে কারখানায় স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ![]() গাজীপুরে প্যানোরোমা অ্যাপারেলসে অগ্নিকাণ্ডের আতঙ্ক: হুড়োহুড়িতে আহত ১২ আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ১০-১২ জন হাসপাতালে চিকিৎসাধীন। বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড না ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানাটিতে সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ জানান, বৈদ্যুতিক পাখা থেকে ধোঁয়া বের হওয়ায় এই আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। একটি বৈদ্যুতিক পাখা থেকে সৃষ্ট ধোঁয়ায় বড় অগ্নিকাণ্ডের আশঙ্কায় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ বর্তমানে কারখানার বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা নিরীক্ষা করছে বলে জানা গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
