ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে রাস্তার বেহাল দশা, প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে ধানের চারা রোপণ
মোঃ সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Monday, 11 May, 2026, 7:08 PM

এনায়েতপুরে রাস্তার বেহাল দশা, প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে ধানের চারা রোপণ

এনায়েতপুরে রাস্তার বেহাল দশা, প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে ধানের চারা রোপণ

সিরাজগঞ্জের এনায়েতপুর সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি জমে যায় এবং পুরো সড়ক কাদাময় হয়ে পড়ে, ফলে এটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়। এ অবস্থায় যানবাহন ও পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

দীর্ঘদিন ধরে সড়কের এমন করুণ অবস্থার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবাদস্বরূপ তারা সড়কের মাঝেই ধানের চারা রোপণ করেন এবং দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানান।

গত অর্থবছরে মনাকষা থেকে এনায়েতপুর মন্ডলপাড়া মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও উঁচুকরণের কাজ শুরু হয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে পুরাতন রাস্তা ভেঙে নতুন মাটির রাস্তা নির্মাণ করা হলেও কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে পুনরায় খানাখন্দ সৃষ্টি হয়। ফলে সড়কটি আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল মুঠোফোনে নতুন সময়কে জানান, প্রকল্পটির কাজ বর্তমানে চলমান রয়েছে। পরবর্তী ধাপের কাজের অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পুনরায় কাজ শুরু করা হবে।

এছাড়া এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে রোগী পরিবহনে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার খারাপ অবস্থার জন্য রোগী নিয়ে যাতায়াতের সময় প্রচুর ভোগান্তির শিকার হতে হচ্ছে, এমনকি পথে রোগীর শারীরিক অবস্থাও আরও অবনতির দিকে যাচ্ছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত সড়ক সংস্কার না করা হলে এ ধরনের সমস্যা আরও বৃদ্ধি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status