|
দামুড়হুদায় ভৈরব নদীতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() দামুড়হুদায় ভৈরব নদীতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সােমবার (১১ মে) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান কানাইডাঙ্গা গ্রামের আব্দুল জবারের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলা খেলছিলো শিশু রহমান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ভৈরব নদী থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্য ঘােষণা করেন।এ বিষয়ে দামুড়হুদা মডলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পানিতে ডুবে শিশুর মত্যুর বিষয়ে তার কাছে কােনা তথ্য পৌছায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
