|
নাঙ্গলকোটে মাদ্রাসা মার্কেট দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে মাদ্রাসা মার্কেট দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা মঙ্গলবার সেপ্টেম্বর বিকেল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা জানান, মাদ্রাসার নিজস্ব জায়গায় নির্মিত মার্কেট ও দোকান ঘর অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। ২০২৪ সালে মাদ্রাসা পরিচালনা কমিটির রেজুলেশন নম্বর ৯৬-এর মাধ্যমে অবৈধ ভাড়াটিয়াদের সাথে ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানানো হলেও তারা নিয়ম-কানুন না মেনে জবরদখল করে রাখার চেষ্টা চালাচ্ছেন। প্রতিবাদ সভায় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাদ্রাসার অবৈধ ভাড়াটিয়া নিজাম ও বিল্লাল গত ২৮ সেপ্টেম্বর মাদ্রাসা অধ্যক্ষ এবং সহকারী অধ্যাপক আব্দুল হাইয়ের বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ চাওয়ার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। বক্তারা এই অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মাদ্রাসার স্বার্থ ও সম্পত্তি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। উক্ত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল হাই, সহকারী অধ্যাপক খোরশেদ আলম, মহাদ্দিস রফিকউল্লাহ আফছারী ম্যানেজিং কমিটির সাবেক সদস্য খুরশিদ আলম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
