ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
১০ বছর পর ঘরের বাইরে ঝিনাইগাতীর ঝমেলা,সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 7:42 PM

১০ বছর পর ঘরের বাইরে ঝিনাইগাতীর ঝমেলা,সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক

১০ বছর পর ঘরের বাইরে ঝিনাইগাতীর ঝমেলা,সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা প্রশাসক

ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ঝমেলার বয়স ৭০ পেরিয়েছে। জীবনের এই শেষ প্রান্তে এসে তার দিন কাটে একটি বিছানায়। ঘরের চার দেয়ালই যেন তার পৃথিবী। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সেই ঘর থেকে বের হতে পারেননি তিনি। দীর্ঘ এক দশক পর হুইলচেয়ারে বসে সেই ঘরের বাইরে এলেন ঝমেলা বেগম।

কোমর থেকে নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় নিজের শরীরটুকুও নড়াচড়া করতে পারেন না ঝমেলা। বিছানা থেকে ওঠা, বসা কিংবা প্রস্রাব-পায়খানার মতো স্বাভাবিক কাজগুলোও অন্যের সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই বিছানায় পড়ে আছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তার জীবনে যেন একটু অন্য রকম দিন ছিল। এদিন দুপুরে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন তার বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার, ১০ হাজার টাকা ও এক ব্যাগ খাবার সহায়তা দেন। পরে প্রায় ১০ বছর পর ঝমেলাকে বিছানা থেকে তুলে হুইলচেয়ারে বসিয়ে ঘরের বাইরে আনা হয়। শুধু তা-ই নয়, তার জন্য একটি নিরাপদ ঘর তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে তার বসতভিটায় মাটি ভরাট, একটি ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ এবং স্যানিটেশনের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status