|
গুরুদাসপুরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() গুরুদাসপুরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড রবিবার (১০ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গুরুদাসপুর থানা পুলিশ জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সাজাপ্রাপ্তরা হলেন-পৌরসভার চাঁচকৈড় কাচারীপাড়ার মৃত আশকান ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৫০), খামারনাচকৈড় এলাকার হযরত মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডল (৪০), সোবহান মণ্ডলের ছেলে শাকিল মণ্ডল (২২), গারিষাপাড়া এলাকার মৃত আসাদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং মধ্যমপাড়ার আবু বক্কারের ছেলে মোবারক মণ্ডল (২৬)। রায় ঘোষণার পর রাতেই তাদের জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “মাদক, জুয়া, ছিনতাই ও চুরির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
