ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 9:30 PM

শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত

শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া শাখার পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নির্বাহী পরিচালক রুটিন দায়িত্বে টিটন খীসার স্বাক্ষরিত পত্র স্মারক নম্বর:- ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.৪৫৬

২১ বৈশাখ ১৪৩৩, ০৪ মে ২০২৬ মোতাবেক কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, সিনিয়র সাংবাদিক ও সমাজ সেবক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুকে সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

পত্রে জানানো হয় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট অনুমোদিত কমিটির অন্য ৬ সদস্য মধ্য ক্ষমতা বলে সভাপতি হলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক, অন্নপূর্ণা দেবনাথ, সদস্য ৪ জনের মধ্যে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ-পরিচালক, জেলা সমাজ সেবা অফিস, জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ
মো: নাজমুল হুদা (লাকু)।

পত্রে বলা হয়, অনুমোদিত এ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, বিগত সময়ে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে। কুড়িগ্রামের ক্রিড়াপ্রেমী মানুষ এবং একই সঙ্গে বিভিন্ন ক্রিড়া সংগঠক ও ক্রিড়ার সঙ্গে জড়িত বিভিন্ন দল ও খেলোয়াড়দের মাঝে হতাশার সৃষ্টি হয়। এ ধরণের হতাশা, দূর্নীতি ও অনিয়ম দূর করতে নতুন এডহক কমিটি আগামীতে একটি পূর্নাঙ্গ গ্রহনয়োগ্য কমিটি উপহার দিবে এমন  আশা ব্যক্ত করে কুড়িগ্রামের ক্রিড়াপ্রেমী মানুষ এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status