|
আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
|
![]() আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিন দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টি অথবা মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভাগভিত্তিক পূর্বাভাস: আবহাওয়া অফিস জানায়, আজ রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীবন্দরে সতর্কতা: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে— ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে লঘুচাপের প্রভাবে এই ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির স্থায়িত্ব আগামী কয়েক দিন বজায় থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
