|
শেরপুরে কলার বাগানে গাঁজার চাষ, ৬টি গাঁজার গাছসহ আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() শেরপুরে কলার বাগানে গাঁজার চাষ, ৬টি গাঁজার গাছসহ আটক ১ রবিবার (৩ মে) রাতে নকলা পৌরসভার কলাপাড়া পূর্বপাড়া মহল্লায় ওই অভিযান পরিচালিত হয়। সুরত আলী স্থানীয় মৃত মাইন উদ্দিনের পুত্র। ৬টি গাঁজা গাছের ওজন প্রায় সাড়ে ৩ কেজি এবং যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান সুরত আলী দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির পাশে কলা চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সুরত আলীর কলার বাগানে অভিযান চালিয়ে ৬টি গাঁজা গাছসহ সুরত আলীকে আটক করা হয়। পরে গাঁজার গাছগুলো জব্দ এবং তাঁর (সুরত) বিরুদ্ধে নকলা থানায় মামলা দিয়ে সোমবার (৪ মে) আদালতের মাধ্যমে তাঁকে জেল হজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি রিপন চন্দ্র গোপ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
