|
কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২, ধরাছোঁয়ার বাইরে আরেকজন
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২, ধরাছোঁয়ার বাইরে আরেকজন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সোমবার (৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার (৩ মে) গভীর রাতে নাগরী ইউনিয়নের উলুখোলা বড়ইতলা আন্ডারপাস এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে রাজু মিয়া (২৫) ও বিপ্লব কুমার সজিব (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে রাজু মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা এবং বিপ্লব কুমার সজিব রংপুরের হারাগাছ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অভিযানের সময় মামুন (৩৮) নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৬.৫ গ্রাম ভাঙা ইয়াবা, যা আনুমানিক ৬৫ পিসের সমপরিমাণ, এবং ৩০ পিস অক্ষত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উলুখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
