ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রী ও ছেলের হাতে খুন মৎস্য ব্যবসায়ী, আটক দু’জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 May, 2026, 5:58 PM

নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রী ও ছেলের হাতে খুন মৎস্য ব্যবসায়ী, আটক দু’জন

নাটোরের সিংড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, স্ত্রী ও ছেলের হাতে খুন মৎস্য ব্যবসায়ী, আটক দু’জন

নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রী ও সন্তান মিলে এক মৎস্য ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী ও ছেলেকে আটক করেছে। সোমবার সকালে নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের ভেতর রুবেলের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করে পুলিশ। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার আগের রাতে পারিবারিক কলহের জেরে রুবেলের সঙ্গে স্ত্রী ও সন্তানের ঝগড়া হয়। পরে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাতের কোনো একসময় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

এঘটনায় সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status