ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 May, 2026, 5:54 PM

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষ,  নিহত ২

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস -সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় বাস সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মৃত্যু ঘটেছে। বেলা আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে, তিনি জেলার তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহি সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহন নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহি সিএনজি বাসের নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিচয় পাওয়া গেছে একজনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status