ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে কিশোর গ্যাং এর দুই গ্রুপ এর সংঘর্ষ, আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 11:32 AM

ঝিনাইগাতীতে কিশোর গ্যাং এর দুই গ্রুপ এর সংঘর্ষ, আহত ৩

ঝিনাইগাতীতে কিশোর গ্যাং এর দুই গ্রুপ এর সংঘর্ষ, আহত ৩

ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে  তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

গতকাল বিকেলে উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট স্কুল সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

আহতরা হলেন,মোল্লাপাড়া এলাকার ওয়াসিমের ছেলে রিয়াদ, বাদশা মিয়ার ছেলে বন্ধন এবং বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান। স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার্ড করা হয়েছে।

জানা যায়, প্রেমসংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য বালিয়াচন্ডি এলাকার আব্দুল সবুরের ছেলে ইমরান এবং হিরা মিয়ার ছেলে রাতুলকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status