ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
নবনিযুক্ত অধ্যক্ষকে বাঁধনের শুভেচ্ছা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 11:14 AM

নবনিযুক্ত অধ্যক্ষকে বাঁধনের শুভেচ্ছা

নবনিযুক্ত অধ্যক্ষকে বাঁধনের শুভেচ্ছা

নীলফামারী সরকারি কলেজে নতুন অধ্যক্ষকে স্বাগত, মানবিক কার্যক্রমে সহযোগিতার আশাবাদ

নীলফামারী সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. সিদ্দিকুর রহমান-কে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’, নীলফামারী সরকারি কলেজ ইউনিট।

বাঁধনের পক্ষ থেকে জানানো হয়, অধ্যক্ষ হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আরও এগিয়ে যাবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই তাদের প্রত্যাশা।

একই সাথে মানবিক সংগঠন ‘বাঁধন’-এর বিভিন্ন কার্যক্রমে তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা ভবিষ্যতে সংগঠনের কাজকে আরও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করা হয়।
বাঁধনের সদস্যরা নবনিযুক্ত অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

“স্লোগান: একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” বাঁধন, নীলফামারী সরকারি কলেজ ইউনিট রংপুর জোন নিলফামারী উপজেলা রিপোর্টার: রাজিবুল হাসান (রাজিব)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status