|
গাজীপুরে অটোরিকশার চাপায় সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে অটোরিকশার চাপায় সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু পরিবারের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সিফাত তার বড় ভাইয়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে পাশের একটি দোকানে যায়। দোকান বন্ধ থাকায় সে বাড়ির দিকে ফিরে আসছিল। এ সময় একটি বেপরোয়া গতির থ্রি-হুইলার অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকেই স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত শিশু সিফাত তার বাবা-মায়ের সঙ্গে কামারজুরি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তার পিতা জানান, তাদের স্থায়ী বাড়ি নীলফামারী জেলায়। জীবিকার তাগিদে পরিবারসহ গাজীপুরে এসে বসবাস করছিলেন তারা। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া গতির ঘাতক অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম অটোসহ ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, "এ ঘটনায় অটোসহ চালক মোঃ সুজন (৪২) কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন বলেও জানান তিনি।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
