|
দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পরিকল্পনা বাকৃবির মাৎস্যবিজ্ঞান নবনিযুক্ত ডিন ড. মো. আলী রেজা ফারুকের
নতুন সময় প্রতিনিধি
|
![]() দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পরিকল্পনা বাকৃবির মাৎস্যবিজ্ঞান নবনিযুক্ত ডিন ড. মো. আলী রেজা ফারুকের এর আগে অনুষদের ডিনের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। তার মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন ডিনের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অনুষদের সাবেক ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের অবসরপ্রাপ্ত এবং কর্মরত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক মাৎস্যবিজ্ঞান অনুষদকে ঘিরে তার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে বলেন, 'আমার প্রথম পরিকল্পনা গ্র্যাজুয়েটদের গুণগত মান এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এই উদ্দেশ্যে বর্তমান কোর্স কারিকুলাম ও সিলেবাসকে আধুনিকায়ন করার পরিকল্পনা করছি। বিশেষ করে 'আউটকাম বেজড এডুকেশন' (এবিই) এবং 'বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক' (বিএনকিউএফ) অনুসরণ করে পাঠদান প্রক্রিয়াকে আরও কার্যকর ও যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে আমার।" তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের পেশাদারিত্ব ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়েও ভাবছি । আমার অনুষদের শিক্ষার্থীদের দেশের বাইরে ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি করে দিতে চাই। এজন্য বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং একটি শক্তিশালী 'ইন্টার্নশিপ ম্যানেজমেন্ট সেল' গঠনের পরিকল্পনা রয়েছে । যথাযথ অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে এই অনুষদের ডিগ্রিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত করে দিতে চাই যেন শিক্ষার্থীরা বিশ্ববাজারে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। ' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
