|
যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি আহত হাসান আহমেদ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের শাহ আলমের ছেলে।সে বর্তমানে যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যান্টিন সংলগ্ন তুহিনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। স্থানীয় ও ভিকটিম সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে যশোর শহরের আলোচিত এলাকার মোল্লাপাড়ার সালমান, রবি, শিহাব ও হুসাইনসহ তাদের অজ্ঞাতনামা কয়েকজন বন্ধু হাসানের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে হাসানের নিতম্বে আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত কিশোর বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরে জখম থাকলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।এই বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক
