ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান'র মতবিনিময়
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন
প্রকাশ: Monday, 13 April, 2026, 1:56 PM

নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান'র মতবিনিময়

নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান'র মতবিনিময়

কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাঙ্গলকোট উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতায় নাঙ্গলকোটের আইনশৃংখলা আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন নাঙ্গলকোট উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের ব্যাপক সুযোগ রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার দেশ ও রূপসী বাংলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংগ্রাম ও দৈনিক ময়নামতি পত্রিকা প্রতিনিধি কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজ প্রতিনিধি ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, প্রেসক্লাব সদস্য দৈনিক দিনকাল ও দৈনিক ডাক প্রতিদিন প্রতিনিধি সাফায়েত উল্লাহ মিয়াজী, সদস্য দৈনিক নতুন সময় ও দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক ত্বোহা   হাছান ভূঁইয়া স্বাধীন, সদস্য দৈনিক সমকাল ও ভোরের কলম প্রতিনিধি সাইফুল ইসলাম, ফেইস দ্যা পিপল প্রতিনিধি রাশেদ হোসাইন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মানজারুল ইসলাম শিহাব প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status