|
দশটি স্বর্ণের বারসহ দর্শনার আলমগীর আটক
সাজিদ হাসান সোহাগ
|
![]() দশটি স্বর্ণের বারসহ দর্শনার আলমগীর আটক ৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। এসময় একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। ব্যক্তিটি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করে।পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরে খাকি স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। ওই প্যাকেটগুলো থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এছাড়া পাচার কাজে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
