ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিতর্কের মধ্যে সতর্কবার্তা দিলেন মিষ্টি জান্নাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 12:41 PM

বিতর্কের মধ্যে সতর্কবার্তা দিলেন মিষ্টি জান্নাত

বিতর্কের মধ্যে সতর্কবার্তা দিলেন মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলতে দেখা যায়। নিজের ব্যক্তিগত কারণে প্রায় সময় আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিষ্টি জান্নাত তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ভাই, আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে। আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে, তারা আমার পরিকল্পনায়ই এসেছিল।

স্ট্যাটাসে কিছু প্রশ্নও তুলে ধরেন মিষ্টি, যদিও স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করছেন। তিনি উল্লেখ করেন, অনেকেই ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ও ‘প্রধান অতিথি’ হিসেবে দায়িত্বের পার্থক্য বোঝে না। তার মতে, প্রধান অতিথি হতে হলে যোগ্যতা থাকতে হয় এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভি.ভি.আই.পি. ব্যক্তিরাই এ দায়িত্ব পান।

মিষ্টি জান্নাত সতর্কবার্তাও উচ্চারণ করে বলেন, কিছু ছোটলোক নায়িকার পাচাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না; যার সঙ্গে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যারা এটি করছে, তারা ভবিষ্যতে সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না। মাথায় রাখুন।

পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান, একজন প্রধান অতিথি এক ঘণ্টার জন্য উপস্থিত হলে যে পারিশ্রমিক দিতে হয়, সেই অর্থে সো কল্ড পাঁচজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে মিষ্টি জান্নাত রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি মিষ্টি এক দন্ত চিকিৎসক হিসেবেও কাজ করছেন। রাজধানীতে তার নিজস্ব একটি ডেন্টাল ক্লিনিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status