|
কেন রজনীকান্তের সিনেমা থেকে সরে দাঁড়ালেন শাহরুখ
নতুন সময় ডেস্ক
|
![]() কেন রজনীকান্তের সিনেমা থেকে সরে দাঁড়ালেন শাহরুখ ভারতীয় গণমাধ্যমের খবর, নির্মাতারা শাহরুখকে পাঁচ দিনের একটি ক্যামিও চরিত্রে চেয়েছিলেন এবং শুরুতে তিনি আগ্রহও দেখান। তবে শাহরুখের পুরো মনোযোগ এখন ‘কিং’ সিনেমায়। কারণ এটি তার মেয়ে সুহানা খানের বড় পর্দায় অভিষেক প্রকল্প। অ্যাকশন-থ্রিলার ‘কিং’ সিনেমার জন্য শাহরুখের একটি নির্দিষ্ট লুক রয়েছে, যা তিনি অন্য কোনো সিনেমায় দেখাতে চান না। এ কারণেই তিনি ‘জেলার-২’-এর প্রস্তাব থেকে সরে দাঁড়ান। প্রস্তাবটি ফিরিয়ে দিলেও রজনীকান্তের প্রতি তার শ্রদ্ধা ও সম্মান অটুট রয়েছে বলে জানিয়েছেন শাহরুখ। ভবিষ্যতে সুযোগ হলে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। এদিকে, ‘জেলার ২’-এর শুটিং প্রায় শেষ, চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সব ঠিক থাকলে ১৪ এপ্রিল সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হতে পারে। রজনীকান্ত ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন এসজে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, মির্না মেনন, বিদ্যা বালান, আন্না রাজন। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে শিবা রাজকুমার ও মিঠুন চক্রবর্তী। অন্যদিকে, ‘কিং’ সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ-সুহানা ছাড়াও এতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সী, রানী মুখার্জী প্রমুখ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: আউটলুক ইন্ডিয়া
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
