ঈদগাঁওতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ স্থানীয় প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 9:03 PM
ঈদগাঁওতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ স্থানীয় প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, স্থানীয় সরকার প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের প্রধানদের অংশগ্রহণে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
Khan Foundation-এর Voices for Change Project-এর আওতায় উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের এবং সমবায় কর্মকর্তা দিদারুল আলম, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা একাডেমি সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং Pulse Bangladesh-এর জেলা কোঅর্ডিনেটর মাহবুবুল আলম।
Abdul Momen Khan Memorial Foundation (খান ফাউন্ডেশন) অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটি
বাস্তবায়নে সহযোগিতা করে Pulse Bangladesh। আর্থিক সহযোগিতা প্রদান করে Swiss Agency for Development and Cooperation, Global Affairs Canada এবং European Union। এছাড়া কারিগরি সহায়তা প্রদান করে নাগরিকতা–জিএফএ।
সংলাপে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা
জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠনের প্রধানগণ, নির্বাচিত নারী প্রতিনিধি ও নারী নেত্রীরা।
সংলাপে এলাকার মাদক নিয়ন্ত্রণ ও স্থানীয় সেবাখালের উন্নয়ন বিষয়ে উভয়পক্ষের মধ্যে মতামত বিনিময় হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সেবাখালের নিয়মিত সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
পরে স্থানীয় উন্নয়ন, সুশাসন, জনসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মধ্যে সমন্বয় জোরদারের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।