ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
প্রবাসীর উদ্যোগে ছাত্রদল কর্মীসমর্থকদের মাঝে ফুটবল বিতরণ
রায়হানুর রহমান
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 9:07 PM

প্রবাসীর উদ্যোগে ছাত্রদল কর্মীসমর্থকদের মাঝে ফুটবল বিতরণ

প্রবাসীর উদ্যোগে ছাত্রদল কর্মীসমর্থকদের মাঝে ফুটবল বিতরণ

রামগঞ্জে বিশিষ্ট সমাজসেবক রেমিট্যান্সযোদ্ধা সৌদি প্রবাসী নাজিম খাঁনের উদ্যোগে ৭নম্বর দরবেশপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ে ছাত্রদল কর্মীসমর্থকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার দরবেশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মানিক ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ফুটবল বিতরণ করেন। এসময় আয়োজকদের পক্ষ থেকে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সবার মাঝে গোলাপ ফুল উপহার দেন।

ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইয়াসিন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক রামগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক কালবেলা রামগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেনসহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status