ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নরসিংদী জেলা প্রশাসক সহ ১২ জন নারী কর্মকর্তা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 8:59 PM

নরসিংদী জেলা প্রশাসক সহ ১২ জন নারী কর্মকর্তা

নরসিংদী জেলা প্রশাসক সহ ১২ জন নারী কর্মকর্তা

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে নরসিংদী জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছে এক ডজন নারী কর্মকর্তা। জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া সদ্য যোগদান করেছেন। এছাড়া স্থানীয় সরকার উপপরিচালক শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, বেলাবো উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিরা, নরসিংদী কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার মুন্নী ইসলাম, সহকারী কমিশনার সামিনা চৌধুরী ও রিজওয়ানা হাসিব, সদর এসিল্যান্ড সিনথিয়া হোসেন, রায়পুরার এসিল্যান্ড মুনমুন পাল, জেলা ক্রীড়া অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ ১২ নারী কর্মকর্তা রয়েছেন বলে দাপ্তরিক সূত্রে জানা গেছে। তারা দক্ষতার সাথেই জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারগণ বিভিন্ন দলমত সমন্বয় করে সুনামের সাথে কাজ করছেন।  এমনি ভাবে অন্যরাও কাজ করে আসছেন। সুশীল সমাজের প্রত্যাশা এসব সব নারী কর্মকর্তাগণ ভালো কাজ করে যাচ্ছেন ও ভবিষ্যতেও ভালো কাজ করবেন। নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সক্ষম হবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status