|
ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান!
নতুন সময় ডেস্ক
|
![]() ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে নারীর ক্ষমতায়ন নিয়ে গান! শুনানি চলাকালীন বাদশা প্যানেলকে আশ্বস্ত করেছেন যে, তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এজন্য তিনি আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেন। গত মার্চ মাসে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের অত্যন্ত আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশনের নজরে এলে তারা বাদশাহর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। ইতিমধ্যেই গানটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং হরিয়ানায় তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছিল। বাদশার এই ঘটনাটি ভারতের ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’-এর কথা মনে করিয়ে দিচ্ছে। এই আইন অনুযায়ী, শিল্প বা বিনোদনের নামে নারীদের অসম্মানজনকভাবে তুলে ধরা দণ্ডনীয় অপরাধ। এখন দেখার বিষয়, বাদশা তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারী অধিকার নিয়ে নতুন গান এবং শিশুদের শিক্ষার দায়িত্ব কতটুকু পালন করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
