|
মাটিরাংগা সীমান্ত দিয়ে বাড়ছে অবৈধ ভারতীয় পণ্যের অনুপ্রবেশ
নববর্ষ ঘিরে নিরাপত্তা জোরদারের তাগিদ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাটিরাংগা সীমান্ত দিয়ে বাড়ছে অবৈধ ভারতীয় পণ্যের অনুপ্রবেশ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে প্রতিনিয়ত নানা ধরনের পণ্য দেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছে। তবে সীমান্তরক্ষী বাহিনী Border Guard Bangladesh (বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ পণ্যের একটি বড় অংশ জব্দ করছে। বুধবার(এপ্রিল-২৬) সময়ে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের পোশাক ও প্রসাধনসামগ্রী, জিরা, বাসমতি চাল ও চিনির মতো খাদ্যদ্রব্য, অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী। এছাড়া সীমান্তবর্তী তাইন্দং, তবলছড়ি, যামিনীপাড়া ও নিউ অযোধ্যা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু পাচারের ঘটনাও নিয়মিত ঘটছে, যা বিজিবি অভিযানে প্রায়ই উদ্ধার করা হচ্ছে। ![]() মাটিরাংগা সীমান্ত দিয়ে বাড়ছে অবৈধ ভারতীয় পণ্যের অনুপ্রবেশ এ অবস্থায় সচেতন মহল মনে করছে, বাংলা নববর্ষকে সামনে রেখে মাটিরাংগা সীমান্ত সড়কে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
