ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ভেতরের যে ঝড় কেউ দেখে না, ‌দম' সেটারই গল্প বলে: পূজা চেরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 26 March, 2026, 1:29 PM

ভেতরের যে ঝড় কেউ দেখে না, ‌দম' সেটারই গল্প বলে: পূজা চেরী

ভেতরের যে ঝড় কেউ দেখে না, ‌দম' সেটারই গল্প বলে: পূজা চেরী

ঈদে মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে দম। দর্শকের আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেই এবার ছবিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী পূজা চেরী। গতকাল বুধবার সন্ধ্যায় শুটিং স্পটের কিছু ছবি শেয়ার করে সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, ‘দম শুধু একটা সিনেমা না, এটা এমন একটা অনুভূতি, যা শেষ হওয়ার পরও মন থেকে যায় না।

এবারের ঈদে মুক্তি পাওয়া এই ছবিতে ‘রানী’ চরিত্রে অভিনয় করেছেন পূজা। এর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দম আমার জন্য শুধু একটা সিনেমা নয়; এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি চেয়েছিলাম, আমার জীবনে অন্তত একটি ভালো কাজ আসুক। সত্যি বলতে, আমি ভালো সিনেমার খোঁজ করছিলাম। দম আমার ব্যক্তিজীবন, আমার ব্যক্তিত্ব—সবকিছু বদলে দিয়েছে, আমার ক্যারিয়ারেও পরিবর্তন এনেছে।


ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথাও তুলে ধরেন তিনি। পূজা বলেন, মাঝখানে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। আমার মা মারা গেলেন, সব মিলিয়ে খুব ভেঙে পড়েছিলাম। সে সময় দম আমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে।

ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে পূজা বলেন  কিছু গল্প শুধু দেখা যায়  আবার কিছু গল্প থাকে, যা অনুভব করা যায়। তাঁর মতে দম' ঠিক দ্বিতীয়টার মধ্যে পড়ে। ছবিটিকে তিনি জীবনের আয়নার সঙ্গে তুলনা করে লিখেছেন, এই সিনেমাটা যেন আমাদের জীবনেরই একটা আয়না—যেখানে ভাঙা স্বপ্ন আছে, চেপে রাখা কান্না আছে আর আছে নিজের সাথে নীরব যুদ্ধ করার গল্প।

সিনেমার আবেগঘন দিকটি তুলে ধরে পূজা ফেসবুকে আরও লিখেছেন, ‘কখনো মনে হয়—সব ঠিক আছে, সব স্বাভাবিক…কিন্তু ভেতরে ভেতরে যে ঝড়টা বয়ে যায়, সেটা কেউ দেখে না। দম সেই অদেখা ঝড়টার গল্প বলে।এই সিনেমা থেকে পাওয়া বার্তার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর ভাষায়, ‘ভেঙে পড়া মানেই শেষ না, কখনো কখনো ভেঙে পড়াটাই নতুন করে শুরু করার সাহস দেয়।’

ছবির প্রভাব নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘সিনেমা শেষ হয়, কিন্তু কিছু দৃশ্য, কিছু সংলাপ, কিছু অনুভূতি…মনের ভেতর চুপচাপ থেকে যায়।’
সব শেষে জীবনবোধের কথাই সামনে আনেন তিনি।

পূজা চেরীর ভাষায়, ‘জীবন যতই কঠিন হোক, নিজের ভেতরের শক্তিটাই সবচেয়ে বড় অস্ত্র। কারণ শেষ পর্যন্ত—সবাই নিজের নিজের দম নিয়ে লড়াই করে যায়। ঈদের ছবির ভিড়ে দম-এর এই আবেগঘন বার্তা ও জীবনমুখী গল্পই দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status