|
শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামী রাহাতকে হালুয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() শেরপুরে সজিব হত্যা মামলার প্রধান আসামী রাহাতকে হালুয়াঘাট থেকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ বুধবার (২৫ মার্চ) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গাবরাখালী বর্ডার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আদালতের মাধমে রাহাতকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রাহাতের বাড়ি নকলা উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামে। তার পিতার নাম রিয়াজ উদ্দিন। এদিকে গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রাহাত। পরে রাতেই রাহাতের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশের ধানখেত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি জানিয়েছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। উল্লেখ্য গত ১০ মার্চ রাত ১০টার দিকে আড্ডা দেওয়ার কথা বলে সজিবকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম রিফাতসহ আরও কয়েকজন। পরে সজিবকে শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে কলিজা বিচ্ছিন্নসহ পেট থেকে ভুঁড়ি বের করে ফেলা হয়। পরে রাতেই সজিবকে নকলা উপজেলার বাইপাস এলাকা থেকে এলাকাবাসি উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে মারা যায় সজিব। ওই ঘটনায় সজিবের বাবা ফারহান বাদী হয়ে ১১ মার্চ নকলা থানায় রাহাতসহ ৩ জনকে আসামী করে লিখিত অভিযোগ দিলে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান মামলা হওয়ার পরে থেকেই আসামীদের গ্রেপ্তারে দেশব্যাপি সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
সাতক্ষীরা মৎস্য ঘের থেকে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি- এর সঙ্গে অ্যাডভেঞ্চার হোক নিরবচ্ছিন্ন
