|
‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা, জানালেন ভাইরাল ভিডিওর আসল গল্প
নতুন সময় ডেস্ক
|
![]() ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা, জানালেন ভাইরাল ভিডিওর আসল গল্প ঘটনার সূত্রপাত হয় পূর্ণিমার শেয়ার করা একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছিলেন, এই সেই আমার বান্ধবীরা’, সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি। এরপর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কথা বলতে গিয়ে পূর্ণিমা হেসে বলেন, না, আমি দিয়েছি। পরে আবার আমার বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটা ভিডিওও দিয়েছি। আমি তো কিছু বানাইনি, বান্ধবী আপনারাই বানিয়েছেন। তার এই মন্তব্যে উপস্থিতদের মধ্যেও হাসির রোল পড়ে। একই অনুষ্ঠানে নিজের অবসর সময় কাটানোর একটি দিকও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, একটি নির্দিষ্ট রিসোর্টে যেতে এবং সেখানকার রান্না উপভোগ করতে তার ভীষণ ভালো লাগে। শুধু খাবার খাওয়াই নয়, রান্নাঘরে গিয়ে কীভাবে খাবার প্রস্তুত করা হয়, সেটিও আগ্রহ নিয়ে দেখেন তিনি। পূর্ণিমার ভাষায়, আমি একটা রিসোর্টে যাই। সেখানে উনারা খুবই মজার রান্না করেন। আমি খেতে পছন্দ করি, তাই কিচেনে গিয়ে দেখি কী কী রান্না হচ্ছে। তারা বসেই থাকে, আমি কখন আসব আর রান্না দেখব। মাঝে মাঝে আমি একটু শসা বা লেবু কাটি। তারা খুব আন্তরিকভাবে আমাকে ভালোবাসে। ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের জবাবে পূর্ণিমার এই ব্যাখ্যা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
সাতক্ষীরা মৎস্য ঘের থেকে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি- এর সঙ্গে অ্যাডভেঞ্চার হোক নিরবচ্ছিন্ন
