ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Wednesday, 22 July, 2026, 7:42 PM

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় রামগঞ্জ পৌর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সঞ্চালনা করেন পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল।
বাজেট বক্তব্যে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ১৯ কোটি ১০ লাখ ৭২ হাজার ২৩২ টাকা এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৭০৯ টাকা আয় ধরা হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা। ফলে বাজেটে ১০ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৯৪৭ টাকার উদ্বৃত্ত রাখা হয়েছে।

সংবাদ সম্মেলন শেষে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তারা পৌর এলাকার সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ভাঙাচোরা সড়কের দ্রুত সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে রিকশাচালকদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তাঁরা। পাশাপাশি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং নাগরিক সেবার মান আরও বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, জনঅংশগ্রহণের ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হলে পৌরবাসীর প্রত্যাশা পূরণের পাশাপাশি নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার (সতু), বাজার কমিটির সভাপতি রোমান হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শেখ মো. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, সাবেক সদস্যসচিব মিয়া আলমগীর, সহকারী প্রকৌশলী মো. দেলওয়ার হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, হিসাবরক্ষক মো. ইব্রাহিম মিয়া, যুবদল সভাপতি করিব হোসেন কাননসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status