|
মালেশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসীর মৃত্যু
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() মালেশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসীর মৃত্যু আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। প্রায় ১০ বছর আগে তিনি জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় যান। নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন বলেন, কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। খবরটি পাওয়ার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে মিল্লাত হোসেন স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
