|
ভরা মৌসুমেও নেছারাবাদের সন্ধ্যা নদীতে মিলছে না ইলিশ
ওমর ফারুক, নেছারাবাদ
|
![]() ভরা মৌসুমেও নেছারাবাদের সন্ধ্যা নদীতে মিলছে না ইলিশ এমনকি ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেনা এসব জেলেরা। ফলে উপজেলার বিভিন্ন হাট বাজারে দেখা দিয়েছে ইলিশের আকাল। মাঝে মধ্যে দুই একজনের জালে দুই-একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম চড়া। সরেজমিন মিয়ারহাট হাট মাছ বাজারে রাহীম হাসান নামে এক ক্রেতা জানান ইলিশের দাম এত বেশি যা কেনার সাধ্য নাই। মাছ বিক্রেতা স্বপন হালদার জানান, স্থানীয় নদীর ইলিশ তেমন একটা আসছেনা। এক কেজি ওজনের একটি ইলিশ ২ হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা,৭০০/৮০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৪০০ টাকা এবং ৪০০/৫০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। সোহাগদল গ্রামের আসাদসহ কয়েকজন জেলে জানান, ইলিশ ধরার জন্য বিভিন্ন এনজিও ও মহাজনদের নিকট থেকে চড়া সুদে টাকা এনে জাল ও নৌকা মেরামত করেছি। কিন্তু এখন নদীতে গিয়ে ইলিশ মিলছে না। এ অবস্থায় কিভাবে ঋন পরিশোধ করবেন সে চিন্তায় আছেন তারা। মিয়ারহাট বন্দরের মাছের আড়তদার একতা ফিস এন্টারপ্রাইজের মালিক সুনীল বিক্রম জানান, দক্ষিণাঞ্চল থেকে বিগত দিনে ইলিশ ভর্তি ট্রলার মিয়ারহাট মোকামে আসলো এখন তেমন আসছেনা। জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ইত্তেফাককে বলেন, ইলিশের ভরা মৌসুম হওয়া সত্বেও পলি জমে নদী ভরাট হওয়া এবং নদীর মোহনায় ডুবোচর সৃষ্টির ফলে মিলছেনা কাঙ্খিত ইলিশ। ডুবোচর অপসারণে সংশ্লিষ্ট উর্ধতন কতর্ৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
