ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমারী হয়েও মা হলেন বিরল রোগে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 March, 2019, 7:21 PM

কুমারী হয়েও মা হলেন বিরল রোগে

কুমারী হয়েও মা হলেন বিরল রোগে

ভারতের আহমেদাবাদের রেবতী বোরদাবিকার নামের এক তরুণী কোনো রকম শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াই জন্ম দিয়েছেন কন্যা সন্তানের! অবাক হওয়ার মতো কথা হলেও ঘটনা সত্য।

রেবতী 'ভ্যাজাইনিসমাস' নামে একটি বিরিল রোগে আক্রান্ত। এর ফলে তার প্রজননতন্ত্রের ভিতরে কোনো কিছু প্রবেশ করাতে পারেন না। যখনই এর ভিতরে কোনো কিছু প্রবেশ করানোর চেষ্টা করেন, অমনি তা বন্ধ হয়ে যায়। চারদিক থেকে শক্ত হয়ে আটকে থাকে। রেবতী বিষয়টি বুঝতে পারেন ২২ বছর বয়সে। তবে এ নিয়ে অন্য কারো সঙ্গে কথা বলতে তিনি ছিলেন খুবই বিব্রত।

রেবতী বলেন, এমন অবস্থায় ভবিষ্যতে আমি শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবো কিনা তা নিয়ে এক রকম দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। তবু বিষয়টি আমি ভবিষ্যতের ওপর ছেড়ে দিলাম।

২০১৩ সালে চিন্ময় নামে এক যুবকের সঙ্গে পরিচয় থেকে প্রেমের পথ ধরে বিয়ে করেন তিনি। তখনও রেবতী বিশ্বাস করতেন বিয়ের পর হয়তো তার সমস্যা কেটে যাবে।

২৫ বছর বয়সে বিয়ে হয় রেবতীর। বিয়ের রাতেই তিনি চিন্ময়ের কাছে তার সমস্যার কথা খুলে বলেন। শুনে চিন্ময় তা মেনে নিলেন এবং বললেন, রাতটি তাদের কাটানো উচিত একজন আরেকজনকে চেনাজানার মাধ্যমে।

কিন্তু এক বছর কেটে যায়। তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই। পরে রেবতী ডাক্তারের চিকিৎসা নিলেও কোনো কাজ হয় না। এতে তারা আরো অস্বস্তিকর অবস্থায় পড়েন।

অবশেষে ২০১৮ সালে কৃত্রিম উপায়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং সিজারিয়ান অপারেশনের পরিকল্পনা করেন।

রেবতী বলেন, যখন প্রথম অন্তঃসত্ত্বা পরীক্ষায় পজেটিভ আসে তখন আমি আনন্দে চিৎকার করেছি। কারণ, অনেক দিনের স্বপ্ন আমার সত্যি হয়েছে।

৪৮ ঘন্টার লেবার অবস্থায় থাকার পর তিনি কন্যা সন্তান প্রসব করেন। ভালোবেসে তারা মেয়ের নাম রেখেছেন ইভা।

রেবতী ও চিন্ময় আশা করেন একদিন হয়ত তারা প্রথমবার শারীরিক সম্পর্ক স্থাপনে সক্ষম হবেন! 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status