ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশের বাজারে আসুসের ৩৫ ইঞ্চি গেমিং মনিটর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 March, 2019, 5:51 PM

দেশের বাজারে আসুসের ৩৫ ইঞ্চি গেমিং মনিটর

দেশের বাজারে আসুসের ৩৫ ইঞ্চি গেমিং মনিটর

আসুসের ৩৫ ইঞ্চি আরওজি সিরিজের XG35VQ মনিটর দেশের বাজারে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ। এতদিন আরওজি সিরিজের সর্বোচ্চ সাইজের গেমিং মনিটর হিসেবে ৩২ ইঞ্চি পর্যন্ত XG32VQ ছিলো।

এই নতুন আকর্ষনীয় মনিটরটির বিশেষত্ব হলো এটি আলট্রাকিউএইচডি মনিটর। প্রফেশনাল গেমাররা বেশ স্বাচ্ছন্দে গেমিং উপভোগ করবে। ৩৫” এই ফুল এইচডি মনিটরটি রিফ্রেশ রেট ১০০ হার্টজ এবং রেসপন্স টাইম ৪ এমএস। আর এমপিয়ারটি মোডে রেসপন্স টাইম ১ এমএস। ফ্রী সিংক সম্বলিত এই মনিটরটির এক্সট্রিম লো মোশন ব্লার অপশন আছে। এই মনিটরটির মাঝেও আসুস আওরা সিংক লাইটিং রয়েছে।

গেম ফাস্ট ইনপুট টেকনোলজী যুক্ত এই মনিটরটির মাঝে পোর্ট রয়েছে এইচডি এম আই (১.৪ এবং ২.০) এবং ডিসপ্লে পোর্ট ২.০।

মনিটরটির মূল্য এক লক্ষ পনের হাজার টাকা।

আর আসুসের অন্য সব মনিটরের মতো এই মনিটরটিরও তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করবে।

গ্লোবাল ব্র্যান্ড প্রাঃ লিঃ এর অনুমোদিত যেকোনো ডিলারের কাছে এই পণ্যটি পাওয়া যাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status