ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুলতান মনসুরের শপথ: জাতির কাছে ক্ষমা চাইল গণফোরাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 March, 2019, 6:17 PM

সুলতান মনসুরের শপথ: জাতির কাছে ক্ষমা চাইল গণফোরাম

সুলতান মনসুরের শপথ: জাতির কাছে ক্ষমা চাইল গণফোরাম

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছে গণফোরাম।

বৃহস্পতিবার ৭ মার্চ, বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুলতান মনসুরকে বহিষ্কার করে জাতির কাছে ক্ষমা চান দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু।

তিনি বলেন, দলীয় শৃংখলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হলো।

মোস্তফা মোহসিন মন্টু বলেন, একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। তিনি ভোটে জয়ীও হন। তখন আমরা তাকে স্বাগতও জানিয়েছিলাম।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের তামাশার নির্বাচনে ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রণ্ট ও গণফোরাম। সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকে জানানোও হয়। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত কোনো প্রতিনিধি শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই গণফোরাম তাকে দল থেকে বহিষ্কার করছে। তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো।

তিনি আরও বলেন, সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে। সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেয়া হবে। দল বহিষ্কার করায় সংবিধান অনুয়ায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না।

গণফোরামের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের আগে আমরা জাতির কাছে যে ওয়াদা করেছি তা রাখতে পারিনি। এজন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্তে অনড় থাকে। ধানের শীষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর।

বৃহস্পতিবার বেলা ১১টায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে মনসুরকে শপথ করান। গণফোরাম থেকে নির্বাচিত আরেক নেতা সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানেরও শপথ নেয়ার কথা ছিল। তবে গতকাল তিনি সিদ্ধান্ত বদল করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status