|
ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এ বছরের প্রতিপাদ্য ছিল আজকের পদক্ষেপ, আগামীর ন্যায্যতা নিরাপদ হোক নারী ও কন্যার অধিকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সোহেলী পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূর করে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে Plan International Bangladesh, Solidarity ও TMSS। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার এসআই সৈয়দ আলী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান, ট্রেজারি কর্মকর্তা এরামুল হক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা এনসিপির সমন্বয়ক নাজমুল ফেরদৌস লাভলু, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
কুড়িগ্রামের সাবেক ডিসি নুসরাত সুলতানা এখন যুগ্মসচিব, অভিনন্দনে ভাসাচ্ছেন কুড়িগ্রামবাসী
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫
বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য
