ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 11 July, 2026, 8:34 PM

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্ব নয়, চলতি অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে আর দেরি করা উচিত নয়। চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে হবে। অন্যথায় জাতিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতার মুখে ঠেলে দেওয়া হবে।

শনিবার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘জুলাই সনদ: নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধনের মাধ্যমে এবং বাকি ৩৭টি নির্বাহী আদেশ বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছিল। 

কিন্তু বাস্তবে সেই অগ্রগতি দৃশ্যমান নয়। বরং প্রশাসন, স্থানীয় সরকার এবং বিভিন্ন সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের মূল চেতনার পরিপন্থী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ, আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে কার্যকর ভারসাম্য নিশ্চিত করাই সংবিধানের অন্যতম উদ্দেশ্য। 

সংবিধানবিরোধী কোনো সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে। তিনি আরও বলেন, জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনা্রে সঞ্চালনা করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status