ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ ১৩ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ: প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 12 July, 2026, 1:36 PM
সর্বশেষ আপডেট: Sunday, 12 July, 2026, 3:42 PM

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ: প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ: প্রাথমিক বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের শতকরা হারে ছাত্ররা কিছুটা পিছিয়ে রয়েছে—টোটাল উত্তীর্ণদের মধ্যে ৩৫ হাজার ৮৯২ জন ছাত্র (৪৫.২৯%) এবং ৪৩ হাজার ৩৫৪ জন ছাত্রী (৫৪.৭১%)।

আজ রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের ভেতরের মেধা অন্বেষণ, তাদের স্বীকৃতি প্রদান এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করে একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার মূল লক্ষ্য নিয়ে ২০২৬ সালের এপ্রিল মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এটি মূলত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

তিনি আরও জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬ অনুযায়ী এবার দেশজুড়ে সর্বমোট ৮২ হাজার ৫০০টি বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি ৩৩ হাজার এবং সাধারণ বৃত্তি ৪৯ হাজার ৫০০টি নির্ধারিত ছিল। এর মধ্যে মেধাবৃত্তির (ট্যালেন্টপুল) ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ ও বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা বণ্টন করা হয়।

অন্যদিকে, সাধারণ বৃত্তির নির্ধারিত ৪৯ হাজার ৫০০টি আসনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয় ৩৯ হাজার ৬০০টি। এগুলো ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রতিটিতে ৫টি করে (দুজন ছাত্র, দুজন ছাত্রী এবং একটি মেধা কোটায়) বণ্টন করা হয়েছে। পাশাপাশি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপজেলাভিত্তিক ২০ শতাংশ সাধারণ বৃত্তি সংরক্ষিত রাখা হয়।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যমতে, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৭৮ হাজার ৮১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫ হাজার ৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ছিল ১৩ হাজার ২০৫টি। পরীক্ষায় বসার জন্য মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১ জন। এর মধ্যে ছাত্র ২ লাখ ৫৬ হাজার ১১৭ জন এবং ছাত্রী ছিল ৩ লাখ ৮৮ হাজার ৯২৪ জন।

নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্তভাবে পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন, যা মোট পরীক্ষার্থীর ৬৫.১১ শতাংশ। অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন (৬২.০১%) এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ৭৫ হাজার ৮৫৫ জন (৮৪.১৬%)। পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন (৩৯.৬৮%) এবং ছাত্রী ছিল ২ লাখ ৫৩ হাজার ৩৪১ জন (৬০.৩২%)।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুল বা মেধাবৃত্তিতে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির ৪৬ হাজার ২৮১ জনের মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।

ফলাফল আপলোড শুরু, সম্পন্ন হতে লাগবে ২-৩ ঘণ্টা

এদিকে মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) ইতিমধ্যেই বৃত্তির ফলাফল সার্ভারে আপলোড করার কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পুরো ফলাফল আপলোডের কাজ শেষ হবে।

উল্লেখ্য, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব মিলিয়ে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন থেকে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল   প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬   পিএসসি বৃত্তি পরীক্ষার রেজাল্ট   ৭৯ হাজার শিক্ষার্থী বৃত্তি   ট্যালেন্টপুল বৃত্তি   সাধারণ বৃত্তি   শিক্ষামন্ত্রী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status