|
গাজীপুরে র্যাবের বিশেষ অভিযান: ১৭ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে র্যাবের বিশেষ অভিযান: ১৭ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার র্যাব জানায়, সোমবার (২ মার্চ ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় আনসার একাডেমীর ৩ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মো. তারেক হোসেন ওরফে বাবু (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের আমনূরা এলাকায়। তার পিতা খলিলুর রহমান ও মাতা তাছলিমা বেগম। উদ্ধারকৃত মালামাল: ১৬৫ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা) ১টি মোবাইল ফোন নগদ ১,৭০০ টাকা র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক আরও দুই সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন জেলা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। র্যাব জানিয়েছে, অভিযুক্তরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ৮(গ)/৪১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব বলছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
