ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় মতবিনিময় সভায় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি ইলিয়াস মোল্লা'র
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 4 March, 2026, 11:24 AM

আলফাডাঙ্গায় মতবিনিময় সভায় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি ইলিয়াস মোল্লা'র

আলফাডাঙ্গায় মতবিনিময় সভায় ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি ইলিয়াস মোল্লা'র

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, সংসদ সদস্য (ফরিদপুর-১), সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।
সভায় উপজেলার ১৭টি সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইলিয়াস মোল্লা বলেন, সরকারের বরাদ্দকৃত সকল অনুদান ও উন্নয়নমূলক কার্যক্রম স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি, বিজিএফ, মাতৃত্বকালীন ভাতা ও শিশু কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো ধরনের ঘুষ-বাণিজ্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী কিংবা জনপ্রতিনিধি—যেই হোক না কেন, এসব কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নয়ন কার্যক্রমে কোনো প্রকার স্বজনপ্রীতি, দলীয়করণ বা বৈষম্য না রেখে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সম্প্রীতি ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপের বিষয়ে  তিনি বলেন, আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন অটুট রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষা খাতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনো শিক্ষক যদি শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগী না হয়ে কোচিং বা প্রাইভেট বাণিজ্যে বেশি গুরুত্ব দেন, তবে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমন্বয় জোরদারে আশাবাদ ব্যক্ত করে সভায় উপস্থিত বক্তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

উপজেলা একাডেমি সুপারভাইজার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী। এছাড়াও বক্তব্য দেন জামায়াতে ইসলামের উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন আহমেদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা রেজওয়ানুন্নবী রেজওয়ান, আলফাডাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, উপজেলা কৃষি অফিসার তুষার শাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা (পিআইও) সাগর হোসেন সৈকত, সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা হক সোনিয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী রিজাউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, পাচুড়িয়া ইউপি সদস্য আলমগীর হোসেন এবং সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগমসহ অন্যান্যরা। এ সময় উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার সূধী বৃন্দ  উপস্থিত ছিলেন । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status