ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 3 March, 2026, 11:29 AM

ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং

ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সহায়তায় প্রাণ ফিরে পেলো কৃষ্ণ হাজং

সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলে কৃষ্ণ হাজং। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যু যেনো তাকে হাতছানী দিয়ে ডাকছে। বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং প্রথমে ময়মনসিংহে এবং পরে ডাক্তারের পরামর্শে ঢাকায় চিকিৎসা নেয়া শুরু করেন। জানতে পারেন তার দুটি কিডনীই অকেজো হয়ে গেছে। খবর শুনে আকাশ ভেঙ্গে পড়ে তার পরিবারের উপর। কৃষ্ণের দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে, প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার।

পরিবারের সদস্যদের মুখে দু‘মুঠো খাবার তুলে দেয়ার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ হাজং, অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি গত মে মাসের শেষদিকে নিজ বাড়িতে চলে আসেন। কৃষ্ণের পরিবারে তার স্ত্রী, এক কন্যা এবং মা, বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় নিভু নিভু অবস্থায় চলে। 

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়ান ব্যারিস্টার কায়সার কামাল। তার নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা শুরু করেন। নতুন করে প্রথমে ময়মনসিংহে এবং পরবর্তিতে সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী (১৮ জুন) থেকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসা শুরু করেন। তার মহান উদ্যোগেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন কৃষ্ণ হাজং। শুরু হয় ডায়ালাইসিস। ডাক্তার বলেন একমাত্র কিডনী প্রতিস্থাপন করতে পারলেই কৃষ্ণ ফিরে পাবে তার জীবন।

এই কথা শুনে হাল ছাড়লেন না ব্যারিস্টার কায়সার কামাল। কৃষ্ণের জীবন বাঁচাতে নিজ খরচে চালিয়ে যাচ্ছেন সকল চিকিৎসা। পরিশেষে তার গর্ভধারিণী মা সন্তানের জীবন বাঁচাতে তার একটি কিডনি দান করবেন বলে সিদ্ধান্ত নিলেন। কলিজার টুকরো সন্তাননের মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষায় রইলেন তার মা।  

নতুন করে শুরু হলো চিকিৎসা। দীর্ঘ ৮মাস চিকিৎসা চালানোর পর, পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকার পিজি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের আনুসঙ্গিক কাজ শেষ হয়। আজ সোমবার (২মার্চ) ধার্য্যহলো কিডনি প্রতিস্থাপনের তারিখ। দীর্ঘ সময় অপারেশনের কাজ শেষে সফল হয় কিডনি প্রতিস্থাপন। এই কাজের সার্বিক খরচ ও তদারকি করেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

দেশবাসীর কাছে দোয়া ও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তর কে বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। মানবিক দায়বদ্ধতা থেকেই আমি কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। সবসময় তার চিকিৎসার অগ্রগতির সার্বিক খোঁজ-খবর নিয়েছি। সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে।  সবার কাছে অনুরোধ, আসুন আমরা প্রার্থনা করি, কৃষ্ণ হাজং সুস্থ হয়ে যেনো তার পরিবারের হাল ধরতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status