ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মানবিক পিরোজপুরের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 19 February, 2026, 11:23 PM

মানবিক পিরোজপুরের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

মানবিক পিরোজপুরের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক পিরোজপুর-এর উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পানির ট্যাংকির সামনে সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তালুকদার, সদস্য মেজবাহ উদ্দিন সোহেল এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status