|
লোকাল বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন
নতুন সময় প্রতিনিধি
|
![]() লোকাল বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান, আল মদিনা নামের লোকাল পরিবহনটি একটি ভ্যান গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা পিরোজপুর গামী দোলা পরিবহনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত চারজন যাত্রী আহত হন। এসময় রাস্তার দুই পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এ এইচ এম মোস্তফা কায়সার জানান, দুর্ঘটনায় আহত চারজনকে তাদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অপর দুজন,একজন পুরুষ ও একজন নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
