|
ফুলবাড়ীতে প্রবাসীর অর্থায়নে নির্মিত মসজিদের শুভ উদ্বোধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে প্রবাসীর অর্থায়নে নির্মিত মসজিদের শুভ উদ্বোধন জানা গেছে, স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি স্থায়ী মসজিদের স্বপ্ন বাস্তবায়নে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এর আগে এলাকাবাসীকে ত্রিপল মোড়ানো একটি জরাজীর্ণ ঘরে নামাজ আদায় করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও অনিরাপদ। এলাকার সন্তান সাব্বির রহমানের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জাপান প্রবাসী ড. জহির উদ্দিন মানবিক দায়িত্ববোধ থেকে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, জমিদাতা নুর উদ্দিন, বাবলুর রশিদ, রিজিয়া বেগম, রিয়াজুল, এমদাদুল, ফাতেমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
