ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল রিপেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 8:36 PM

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল রিপেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণ

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল রিপেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণ

রাঙ্গামাটি বাঘাইছড়ির  সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে মোবাইল রিপেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। রবিবার ২৪ আগস্ট সকালে ৫০ পাহাড়ি বাঙ্গালিদের এই প্রশিক্ষন সারা অনুষ্টিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের বিভিন্ন সাধারণ ত্রুটি শনাক্তকরণ, মোবাইলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সম্পর্কে ধারণা, প্রাথমিক মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি কম্পিউটারের মৌলিক ব্যবহার, হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা এবং দৈনন্দিন কাজে কম্পিউটার ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও প্রশিক্ষণার্থীদের তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার, কারিগরি দক্ষতা অর্জন এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সম্পন্নের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হবে। এ সনদপত্র প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় পর্যায়ে মোবাইল ও কম্পিউটার সংক্রান্ত ছোটখাটো সমস্যা সমাধানের সক্ষমতাও বৃদ্ধি পাবে।

সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ়করণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status