আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বিচার কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে গত শনিবার নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের অডিটোরিয়ামে আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন হাবিব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
বক্তব্য রাখেন :অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাতু ইসলাম ,বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন,সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ,সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভাইয়া ও সম্পাদক অ্যাডভোকেট মজিদ শিকদার, বিজ্ঞ পিপি এডভোকেট বাসেদ ভূঁইয়া প্রমুখ।
কনফারেন্সে বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, পাবলিক প্রসিকিউটর এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা তামিল, সাক্ষীদের আদালতে হাজিরা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কনফারেন্স শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত বিচারসেবা পৌঁছানো সম্ভব হবে।